[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সভাপতি রেজওয়ান রাজীব, সাধারন সম্পাদক আনন্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৬ ০৮:০৫ এএম

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও নির্বাচন ২০২৬-২৭ আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৪৪ জন সদস্য। দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ।

এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল২৪)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক আগামীর সময়)। তিনি সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন ও বিগত সময়ে সাধারণ সম্পাদকের পদেও ছিলেন।

দু’জন সহ-সভাপতি তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস) নির্বাচিত হয়েছেন। দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। অর্থ সম্পাদক পদে শাহজাহান কবির (কালেরকন্ঠ) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল২৪)। পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল।

নির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস), সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)।

সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সামন হোসেন এক্স-অফিসিও হিসেবে থাকছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর