জাতীয় থ্রোবলে আনসার ও জেল চ্যাম্পিয়ন
জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের খেলা শেষ হয়েছে। এতে পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
আজ বুধবার মিরপুর দারুসসালামে ৯ নং গোল্লারটেক মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে জেল ২-১ সেটে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

অন্যদিকে মেয়েদের ফাইনালে আনসার ২-১ সেটের ব্যবধানে ফিরোজ স্মৃতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী এসএ সিদ্দিক সাজু। এ সময় থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সাধারন সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান, বিএম শহিদুজ্জামান ও দীন ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ছয়টি করে পুরুষ ও মেয়েদের দল অংশ নেয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: