[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

জাতীয় সেপাক টাকরো শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

৩০ জেলার অংশগ্রহনে শুরু হয়েছে জাতীয় পুরুষ ও নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের খেলা।

 আজ শুক্রবার পলটনের আউটার স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টে ছেলেদের ২০টি ও মেয়েদের ১০টি জেলা অংশ নিচ্ছে। যার মধ্যে ছেলেদের পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপে এবং মেয়েদের পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে দুদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এ সময় সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলী আহম্মেদ রাসেল, সাধারন সম্পাদক ফারুক ঢালী, কোষাধ্যক্ষ জামাল হোসেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যান্ড বিজনেস ইউনিটের প্রধান জাহিন সাজিদুল ইসলাম ও সিডি অপারেশন্স অ্যান্ড এক্সেলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর