মহিলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্তি চান সাবেক ক্রীড়াবিদ-সংগঠকেরা
ক্রীড়া ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটির শেষ পালায় শনিবার নতুন কমিটি পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া এই কমিটি ক্রীড়াবান্ধব নয় এবং ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা হয়েছে দাবি কামরুন্নাহার ডানাসহ জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয় সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকদের।
সংস্থায় অ্যাডহক কমিটি বিলুপ্তির দাবি তুলে রোববার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোর্ড রুমে সংবাদ সম্মেলন হয়। কামরুন্নাহার ডানার নেতৃত্বে এ সময় সাবেক সাঁতারু মাহফুজা রহমান তানিয়া, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় নাজমিন সিদ্দিকা শিমুল, সাবেক ভলিবল খেলোয়াড় নাসিমা পারভীন শিরিন, সাবেক শুটার সাবরিনা সুলতানা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই মহিলা ক্রীড়া সংস্থার অতি শিগগির বিলুপ্তি দাবি করেন। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও জানান তারা। এছাড়া দৃষ্টি আকর্ষন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। নতুন অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে। এই কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজ করিম নেলি। এই দু'জনসহ কমিটির অনেকই ক্রীড়াঙ্গনের মানুষ নয় বলে দাবি ডানাদের। ডানার কথা, ‘সরকার বলেছে ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গণের লোকই থাকবে। অথচ এই কমিটিতে ৫০ শতাংশ লোকও ক্রীড়াঙ্গণের নয়। যদি ক্রিকেট-ফুটবল ফেডারেশনের কমিটি সাবেক খেলোয়াড়দের দ্বারা হতে পারে, তাহলে মহিলা ক্রীড়া সংস্থাতে কেন নয়? আমরা অবশ্যই আশা করব আগামীকালের (আজ) মধ্যে কমিটি ভেঙে দিতে হবে। নয়ত বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।’
সাবেক সাতারুঁ মাহফুজা রহমান তানিয়া বলেন, ‘আওয়ামী লীগের সময় দেখেছি সাঁতার ফেডারেশনে অনেক নন স্পোর্টসম্যান ছিল। এখন মহিলা ক্রীড়া সংস্থাতেও সেসব দেখছি। নেলি করিম আমাদের সঙ্গে যা করেছে সে সব মানার মতো না। এসব আশা করি না। তাছাড়া সার্চ কমিটি যাদের নাম দিল তাদের কেউ তো কমিটিতে নেই। আমরা চাই সুস্থ কমিটি, পূর্নাঙ্গ কমিটি।’ সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় নাজমিন সিদ্দিকা শিমুল বলেন, ‘নেলি জীবনে একদিন লুডুও খেলেনি। সে কেন সাধারন সম্পাদক। এখানে কমিটিতে যারা আছে তাদের কাউকে চিনি না। ডানা আপার মতো যোগ্যতা এদের কারও নেই।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: