[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনিয়র অ্যাম্পিউটির ফুটবলের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল শুরু হতে যাচ্ছে ২৯ অক্টোবর বুধবার। ২৫ অক্টোবর থেকে পাচঁ দিনব্যাপী এই প্রশিক্ষন ক্যাম্পটি শুরু হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনস্থ আসাদ গেট সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে সমাপনী দিনে বাছাইয়ের সেরা ছেলে ও মেয়েদের নিয়ে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


বাংলাদেশে প্রতিবন্ধী তরুণরা ফুটবলের মাধ্যমে খুঁজে পাচ্ছে নতুন আশার আলো। দেশে অনেক মানুষ প্রতিদিন অঙ্গহানি, জš§গত সমস্যা বা দূর্ঘটনাজনিত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করেন। তাদের জন্য খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যমই নয় - বরং তাদের আত্মবিশ্বাস, পূনর্বাসন ও সামাজিক অনতর্ভুক্তির এক শক্তিশালী হাতিয়ার। সে বিষয়গুলো বিশেষ গুরুর্ত্ব বিবেচনা করে কাজ করে যাচ্ছে স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

তাদের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল শুরু হতে যাচ্ছে ২৯ অক্টোবর বুধবার। ২৫ অক্টোবর থেকে পাচঁ দিনব্যাপী এই প্রশিক্ষন ক্যাম্পটি শুরু হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনস্থ আসাদ গেট সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে সমাপনী দিনে বাছাইয়ের সেরা ছেলে ও মেয়েদের নিয়ে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে ১২ থেকে ১৮ বয়সের তরুণ- তরুণীরা এবং ২৪ বছরের নিচে চার জনসহ ২৮ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্সের সভাপতি শারমিন ফারহানা। এ সময় সংস্থাটির সহসভাপতি মাহবুবা পান্না, আন্তর্জাতিক রেড ক্রসের ম্যানেজার সুভাষ সিনহা এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মহাসচিব ড. মারুফ আহমেদ উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর