[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মহিলা ক্রীড়া সংস্থায় মেয়েদের ব্যাডমিন্টন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

২৪ জেলার ১২০ জন শাটলারের অংশগ্রহনে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্ত:জেলা বয়সভিত্তিক মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা।


২৪ জেলার ১২০ জন শাটলারের অংশগ্রহনে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্ত:জেলা বয়সভিত্তিক মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

তিন গ্রুপে পদকের জন্য লড়ছেন শাটলাররা। গ্রুপগুলো হলো- অনূর্ধ্ব-১৪ (৭-১৪ বছর), অনূর্ধ্ব-১৯ (১৪-১৯ বছর) এবং সিনিয়র গ্রুপ একক ও দ্বৈত।

রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকল ১০টায় দুদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির।

সংস্থার সভানেত্রী ব্যারিষ্টার সারওয়াত সিরাজের সভাপতিত্বে এ সময় সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলি ও ব্যাডমিন্টন ফেডারেশনের কোষাধ্যক্ষ রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর