আন্ত:জেলা বয়সভিত্তিক ব্যাডমিন্টনে আরিশা-ফাইজা চ্যাম্পিয়ন
আন্ত:জেলা বয়সভিত্তিক নারী ব্যাডমিন্টনের অনূর্ধ্ব-১৪ জুনিয়র গ্রুপে ময়মনসিংহের আরিশা এবং অনূর্ধ্ব-১৯ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের ফারিয়া ফাইজা।
আন্ত:জেলা বয়সভিত্তিক নারী ব্যাডমিন্টনের অনূর্ধ্ব-১৪ জুনিয়র গ্রুপে ময়মনসিংহের আরিশা এবং অনূর্ধ্ব-১৯ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের ফারিয়া ফাইজা। রানার্সআপ যথাক্রমে সিরাজগঞ্জের সাওদা রহমান ও ঢাকা জেলার হুমায়রা সাদিয়া।
এছাড়া অনূর্ধ্ব-১৪ গ্রুপের দ্বৈতে ময়মনসিংহের আরিশা ও ইশিকা জুটি চ্যাম্পিয়ন এবং সিরাজগঞ্জের লাইলাতুল জান্নাত ও সাওদা রহমান জুটি রানার্সআপ হয়।
অনূর্ধ্ব-১৯ গ্রুপের দ্বৈতে চট্টগ্রামের ফারিয়া ফাইজা ও যোবায়দা আলী জুটি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার হুমায়রা সাদিয়া ও রিফা তাসফিয় জুটি রানার্সআপ হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিষ্টার সারওয়াত সিরাজ ও সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজ করিম নেলী উপস্থিত ছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: