[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব

ক্যারম এককে চ্যাম্পিয়ন ফারুক আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ভিসতা-ডিআরইউ’ ক্রীড়া উৎসব পুরুষ ক্যারম এককে চ্যাম্পিয়ন মো. ফারুক আলম (আলোকিত বাংলাদেশ)।

তিনি সরাসরি ২-০ সেটে পরাজিত করেন সাঈদ শিপনকে (জাগোনিউজ২৪ডটকম)। ফাইনালের প্রথম গেমে ফারুক আলমের অসাধারণ নৈপুন্যে ৩০-০ পয়েন্টে হেরে যান সাঈদ শিপন। তবে দ্বিতীয় গেমে সাঈদ শিপন কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ফারুকের নিকট ২৯-১৩ পয়েন্টে পরাজিত হন।

অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সাজ্জাদ হোসেন (জিটিভি) ৩০-২০ পয়েন্টে সুজন কুমার কৈরীকে (প্রতিদিনের বাংলাদেশ) পরাজিত করেন।

আজ বুধবার (৫ নভেম্বর) ডিআরইউ’র স্পোর্টর্স রুমে ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় ফাইনাল খেলা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, কার্যনির্বাহী সদস্য মো: জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূঁইয়াসহ সদস্যবৃন্দ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর