জতীয় বডিবিল্ডিংয়ে আনসার চ্যাম্পিয়ন
সুজুকি জাতীয় বডিবিল্ডিংয়ে সেরা বাংলাদেশ আনসার। সাতটি ইভেন্টের মধ্যে ছয়টিতে স্বর্ণ, দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে তারাই।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেন্স ফিজিক ১৬৬ সেন্টিমিটারে আনসারের রাকিব আহমেদ, ১৭০ সেন্টিমিটারে একই সংস্থর শাকের উদ্দিন ও ১৭০ উর্ধ্ব সেন্টিমিটারে আনসারের আল আমিন স্বর্ণপদক জেতেন।
মাস্টার্স ক্যাটাগরিতে আনসারের মো. ইব্রাহিম স্বর্ণ জিতে নিয়েছেন। এ
ছাড়া মেন্স বডিবিল্ডিংয়ের ৫৫ কেজিতে ফাইটার ফিটনেসের ইমন মিয়া, ৬০ কেজিতে আনসারের সোহম হোসেন এবং ৬৫ কেজিতে আনসারের তানভীর ইসলাম স্বর্ণ জেতেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, ফেডারেশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল এবং সাধারন সম্পাদক ডা. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: