[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দুবাইগামী প্যারা ক্রীড়াবিদদের সঙ্গে ক্যাপ্টেন ইমামুলের এ কেমন আচরন?

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে খেলতে রোববার দুবাই গেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের একটি বহর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওয়ানা হয় দলটি। কিন্তু সেখানেই ক্যাপ্টেন ইমামুল ইসলাম কর্তৃক অসৌজন্যমূলক আচরনের শিকার হয়েছেন দেশের প্যারা অ্যাথলেটরা।

 
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে খেলতে রোববার দুবাই গেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের একটি বহর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওয়ানা হয় দলটি। কিন্তু সেখানেই ক্যাপ্টেন ইমামুল কর্তৃক অসৌজন্যমূলক আচরনের শিকার হয়েছেন দেশের প্যারা অ্যাথলেটরা। 
 
সাধারনত বিদেশে কোন গেমসে অংশ নিতে গেলে অধিকাংশ সময়েই দেশের বৈমানিক (ক্যাপ্টেন) আকাশে অভিনন্দন জানান অ্যাথলেটদের। সাফল্য কামনা করে সবাইকে অভিবাদন জানান। ২০২২ সালে নেপাল থেকে প্রথমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফেরার সময় মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ও ক্রুরা রীতিমতো কেক কেটে শিরোপা জয়ের উৎসব করেছিলেন সাবিনা খাতুনদের সঙ্গে।
 
 
ক্রিকেটাররা কোথাও খেলতে গেলেও একইভাবে অভিবাদন জানান বৈমানিকরা। তাদের সাফল্য কামনা করেন। যা ক্রীড়াবিদদের খেলায় বাড়তি অনুপ্রেরণা যোগায়।
 
কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম এক চরিত্রই যেন দেখালেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ইমামুল। ৭-১৪ ডিসেম্বর দুইবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান ইয়ুথ প্যারা গেমস। 
 
রোববার বিমানে করে দুবাই যাওয়ার সময় ক্রীড়াবিদদের সাফল্য কামনায় ওয়েলকাম স্পিচ দিতে বলা হলেও ক্যাপ্টেন ইমামুল তা সরাসরি অস্বীকার করেন বলে অভিযোগে জানা যায়। দুবাইগামী দলের এক কর্মকর্তা বলেন, ‘ক্যাপ্টেন ইমামুলের আচরন দেশের ক্রীড়াবিদদের যেমন হতাশ করেছে, তেমনি তার ক্রীড়াহীন মানসিকতার বহি:প্রকাশ ঘটেছে। যা একজন বৈমানিকের কোনভাবেই করা উচিত হয়নি। আমরা দেশের সরকার ও বৈমানিকদের সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) কাছে বিষয়টি জানাবো।’
 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর