[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০২৪ রিফাত মাসুদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

২০২৪ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টিÑস্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ।

আজ শনিবার ১৩ ডিসেম্বর পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান’এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা দশম বারের মতো আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান।

এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ২০২৪ সালে এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এসএম ইকবাল। এই বিভাগে রানার-আপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও প্রথম আলোর স্পোর্টস এডিটর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। এই বিভাগে রানার-আপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক।

সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন সমকালের স্পোর্টসন এডিটর সঞ্জয় সাহা পিয়াল। এই বিভাগে রানার-আপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টেও সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।
ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন চ্যানেল টি- স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম।
ফিচার/ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন রণজিৎ বিশ^াস ট্রফি জিতেছেন ডেইলি স্টার’এর সাব এডিটর আশফাক উল আলম। রানার-আপ হয়েছেন এটিএননিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু।

ফিচার/ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে রণজিৎ বিশ^াস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। এই বিভাগে রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪Ñএর এসকে শাওন।

স্পোর্টস ফটোগ্রাফি ২০২২ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দৈনিক দেশ রূপান্তরের স্পোর্টস ফটো জার্নালিস্ট মোশারফ হোসেন ভুবন। রানার-আপ হয়েছেন ডেইলি স্টারের সাব এডিটর মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও একই প্রতিষ্ঠানের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ।

এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুই জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়েছে।

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার জয়ী রিফাত মাসুদ বলেন, “বিএসপিএকে ধন্যবাদ। এ ধরণের স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। স্বীকৃতি সবসময় ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। যারা এই পথচলায় সহযোগিতা করেছেন নানা উপদেশ, পরামর্শ, নির্দেশনা দিয়েছেন, আমার পরিবার, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে সবার প্রত্যাশা পূরণে চেষ্টার ত্রুটি থাকবে না; সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।”

গেস্ট অব অনার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন. “ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ এর আয়োজনের জন্য, ক্রীড়াসাংবাদিকদের অনুপ্রাণিত করার জন্য বিএসপিএকে এবং সবচেয়ে কঠিন কাজ করা বিচারকদেরকে ধন্যবাদ জানাতে চাই। খেলাধুলার প্রতি ভালোবাসার কারণে আমি ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। যারা পুরস্কার জিতেছেন, এটা তাদের অর্জন; তবে আমি তাদের মনে করিয়ে দিতে চাই, এই পুরষ্কার তাদের জন্য দায়বদ্ধতাও তৈরি করবে। আমরা বিএসপিএর এই অনুষ্ঠানের দশ বছর সংযুক্ত আছি। আমি যতদিন বাঁচি, ১০ বা ১৫ বছর, সৃষ্টিকর্তাই ভালো জানেন, ম্যাক্স গ্রুপ বিএসপিএর সাথে ততদিন থাকবে।”
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, “এটা আমাদের দাবি ম্যাক্স গ্রুপ আগামীতেও আমাদের সাথে থাকবে। ক্রীড়াসাংবাদিকদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করার কথা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেছেন, আমরাও বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে ক্রীড়াসাংবাদিকদের মানোন্নয়নের চেষ্টা করছি। আমরা স্পোর্টস জার্নালিস্ট ইনিস্টিটিউট করার কথাও ভাবছি। আমার মনে হয়, আমরা কারো ভুল না ধরে যদি নিজেদের কাজটুকু ঠিকঠাক করে করি, তাহলে দেশ এগিয়ে যাবে। যারা আজ পুরস্কার জিতেছেন, যারা পাননি, সবাইকে আন্তরিক ধন্যবাদ।”
বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন বলেন, “এ নিয়ে দশমবারের মতো আমরা ম্যাক্স-বিএসপিএ অ্যাওয়ার্ডের আয়োজন করছি। নানা প্রতিকূলতার মধ্যেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স বিএসপিএর সাথে আছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা বিচারকদের এবং যারা এই আয়োজনে প্রতিবেদন জমা দিয়েছে, তাদের সবাইকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর