[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন বছরে লাল সবুজদের সামনে যে সব খেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

লাল সবুজের ক্রীড়াবিদদের সামনে নতুন বছরে ঠাসা খেলাধূলায়। সাফের ফুটসাল, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপের মূলপর্বসহ নানা খেলাধূলায় ভরপুর থাকবে নতুন বছরে।

১৩-২৫ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ১৪-২৬ জানুয়ারি একই দেশে হবে ছেলেদের সাফ ফুটসাল। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় হবে মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। প্রথমবার লাল সবুজের মেয়েরা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৩ মার্চ চীন, ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো। হামজা চৌধুরী, শমিত সোমদের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ রয়েছে ৩১ মার্চ সিঙ্গাপুরে। ১-১৮ এপ্রিল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ড, ৪ এপ্রিল চীন, ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে লড়বে লাল সবুজের মেয়েরা। আগামী বছরের আগস্ট ও সেপ্টেম্বরে হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। দিনক্ষণ ও ভেন্যু এখনো নির্ধারন হয়নি।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে রয়েছে ছেলেদের ফিফা উইন্ডো এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে রয়েছে মেয়েদের ফিফা উইন্ডো। এই তিন উইন্ডোতে বেশ কিছু ম্যাচ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এছাড়া লাল সবুজের শাটলাদের জন্য নিয়মিত আয়োজন ডিসেম্বরে থাকছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও সিরিজ দুটি আসর।

ফুটবল ছাড়াও নতুন বছরে চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস, জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস, গ্লাসগোতে কমনওয়েলথ গেমস রয়েছে। যে আসরগুলোতে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

নতুন বছরে লাল-সবুজদের সামনে যত খেলা

১৩-২৫ জানুয়ারি: থাইল্যান্ডে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ।
১৪-২৬ জানুয়াতি: থাইল্যান্ডে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ।
মার্চ ১-২১: নারী এশিয়ান কাপ
বাংলাদেশের ম্যাচ: ৩ মার্চ চীন, ৬ মার্চ উত্তর কোরিয়া, ৯ মার্চ উজবেকিস্তান।
৩১ মার্চ: এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
এপ্রিল ১-১৮: অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ
বাংলাদেশের ম্যাচ: ১ এপ্রিল থাইল্যান্ড, ৪ এপ্রিল চীন, ৭ এপ্রিল ভিয়েতনাম।
আগস্ট-সেপ্টেম্বর: অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই।
অক্টোবর: অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই।
ছেলেদের ফিফা উইন্ডো: সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর।
মেয়েদের ফিফা উইন্ডো: অক্টোবর, নভেম্বর-ডিসেম্বর।

এ বছর ছেলে মেয়ে উভয়েরই সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে।

এশিয়ান গেমস: ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর।
কমনওয়েথ গেমস:২৩ জুলাই-২ আগস্ট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর