খো খো ক্লাব লিগ স্থগিত!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম
অবশেষে স্থগিত হয়ে গেল খো খো ক্লাব লিগের খেলা। ২৯-৩১ জানুয়ারি এই লিগের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাতীয় নির্বাচনের আগের কোন নির্বাচন নয়- সরকারী নির্বাচন সংক্রান্ত এমন নীতিমালার কারণেই নাকি খো খো লিগ স্থগিত করা হয়েছে।
সূত্রে জানা গেছে, এই লিগের মাধ্যমে ২৫ জন নতুন নির্বাচনী কাউন্সিলর তৈরীর প্রক্রিয়া শুরু করেছিল ফেডারেশন। তবে তা ভেস্তে গেছে ক্লাবগুলোর আপত্তির মুখে।
ফলে এই লিগের খেলার জাতীয় সংসদ নির্বাচনের পর হবে বলে জানান ফেডারেশনের সাধারন সম্পাদক মীর কায়সার সাদিক।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: