আজ ময়মনসিংহে খেলার ডাক
ঢাকার পর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবার ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে খেলার ডাক।
আজ সার্কিট হাউজ মাঠে এই বিভাগের চার জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের শিশু-কিশোররা দিনব্যাপী সাতটি খেলায় মেতে উঠবে। এগুলো হলো- আরচারি, টেবিল টেনিস, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, ভলিবল, ট্রাম্পোলিন ও দাবা।
বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিকালে ক্ষুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত থাকবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: