তোয়াহার স্বর্ণজয়, জ্যাকি সেরা কোচ
বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ একটি করে স্বর্ণ, রুপা ও দুটিব্রোঞ্জপদক জেতে।
বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশের কারাতেকা তোয়াহা আবদুল্লাহ বিন কামাল। সোমবার যুক্তরাজ্যের ক্রাউলি শহরে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়নের আয়োজনে কুমি ইভেন্টে স্বর্ণ এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি।

এছাড়া বাংলাদেশের মতিউর রহমান নাঈম ও তার মেয়ে বাবা-মেয়ে ‘পরিবার কাতা’ ইভেন্টে ব্রোঞ্জ এবং ইব্রাহিম একটি রুপা জেতেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫ সদস্যের দল কাতা ও কুমির সাতটি ইভেন্টে অংশ নেয়।
এই সাফল্যের পাশাপাশি বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়ন সেরা ৩০ জন কারাতে কোচকে সম্মাননা দিয়েছেন। যার একজন বাংলাদেশের মোহাম্মদ কামাল উদ্দিন জ্যাকি (ব্ল্যাকবেল্ট সপ্তম ড্যান)। যিনি আগে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এবং দেশের কারাতে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: