[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিতোরিউ কারাতের কার্যক্রম নিষিদ্ধ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১২:১০ পিএম

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের অনুমোদিত কারাতের বিভিন্ন স্টাইল যেমন, সোতোকান, সিতোরিউ, ওয়াদোকাই, গোজোরিউ, খিউকুশিন বাংলাদেশ কারাতে ফেডারেশনের আওতাভুক্ত। ফেডারেশনের অনুমোদিত গঠনতন্ত্রের ধারা ৪.২ ও ৪.৩ মোতাবেক, বাংলাদেশ কারাতে ফেডারেশন ব্যতিত অন্য কোন সংস্থা বা ক্লাব জাতীয় কারাতের আয়োজন করতে পারবে না।

বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের কার্যক্রম নিষিদ্ধ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২৫ অক্টোবর ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানের সই করা এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০৩৫.২৪.৭২৩) এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের অনুমোদিত কারাতের বিভিন্ন স্টাইল যেমন, সোতোকান, সিতোরিউ, ওয়াদোকাই, গোজোরিউ, খিউকুশিন বাংলাদেশ কারাতে ফেডারেশনের আওতাভুক্ত। ফেডারেশনের অনুমোদিত গঠনতন্ত্রের ধারা ৪.২ ও ৪.৩ মোতাবেক, বাংলাদেশ কারাতে ফেডারেশন ব্যতিত অন্য কোন সংস্থা বা ক্লাব জাতীয় কারাতের আয়োজন করতে পারবে না।

এছাড়া সিতোরিউ কারাতে জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে জেলা ও বিভাগে যে চিঠি দিয়েছে, সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের লোগো ব্যবহার করা হয়। তাদের এমন কার্যক্রমে কারাতে ফেডারেশনের কার্যক্রম বিঘিœত হচ্ছে। তাই সিতোরিউ কারাতের এমন কার্যক্রমের কোন বৈধতা নেই। ফলে বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন নামে কোন কার্যক্রম পরিচালিত করা হলে তা বন্ধ করার জন্য নির্দেশক্রমে বলা হল।’

এছাড়া আগামী ২৩-২৫ ডিসেম্বর চতুর্থ জাতীয় ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজনের নামে সারা দেশ থেকে নিবন্ধন ফি নামে লাখ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যা তাদের প্রমাণাদিতে দেখা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর