বাংলাদেশের ৬ স্বর্ণজয়
দশম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার প্রথম দিনে ছয়টি স্বর্ণসহ ৩৪টি পদক জিতেছে বাংলাদেশ।
এর আগে শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন ও সাউথ এশিয়ান কারাতেদো ফেডারেশনের সভাপতি ভারত শর্মা।
প্রথম দিন শেষে ১৭টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে নেপাল। ৯টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৩০টি পদেক পেয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত দল। আর ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৩৪টি পদক জিতে তালিকায় তৃতীয় স্থানে স্বাগতিক বাংলাদেশ। এদিকে ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক পেয়ে ৪র্থ স্থানে আছে শ্রীলংকা দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: