[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যৌন হয়রানী প্রতিরোধে সকল ক্রীড়া ফেডারেশনে তদন্ত কমিটির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

যৌন নিগ্রহের খবর প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে তোলপাড় চলছে। দেশজুড়ে এই চর্চা বেড়েই চলেছে। বেড়িয়ে আসছে একের পর এক থলের বেড়াল। তদন্ত কমিটিও গঠন করেছে বিসিবি।

তবে কেবল ক্রিকেটই নয়, এবার দেশের সকল ক্রীড়া ফেডারেশনে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্র্রনালয়। বুধবার মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, নারীদের যৌন হয়রানী প্রতিরোধে মহামান্য হাইকোর্ট বিভাগের ১৪ মে ২০০৯ ‘শিক্ষ প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীরর প্রতি যৌন হয়রানী প্রতিরোধ প্রতিকার সংক্রান্ত নীতিমালা, ২০০৯ শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভূক্ত সকল ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নূন্যতম তিনজন নারী সদস্যসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি অভিযোগ কমিটি গঠনপূর্বক ১৯ নভেম্বরের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।


এছাড়া উক্ত কমিটির মাধ্যমে কোন ভুক্তভোগী অভিযোগের প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অভিযোগ দাখিলের সুযোগ পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর