লাতিন-বাংলা সুপার কাপ
সাংবাদিক লাঞ্ছনার জের, আর্জেন্টিন ও ব্রাজিল ক্লাবের লড়াই স্থগিত!
মিডিয়া কর্মীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগে এএফবি লাতিন-বাংলা সুপার কাপ-২০২৫ এর ভেন্যু জাতীয় স্টেডিয়াম বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) রুহুল আমিনের সই করা এক প্রজ্ঞাপনা এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরাদ্দকৃত তিন দিন ৫, ৮, ১১ ডিসেম্বর বরাদ্দকৃত সময়ে টিকিট বিক্রির ৫০ ভাগ অর্থ অগ্রিম দিতে বলা হয়েছিল। সেই সঙ্গে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম পরিষ্কার ও পরিচ্ছন্ন করার শর্তে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেই শর্ত ভঙ্গ করায় স্টেডিয়াম বরাদ্দ স্থগিত করা হল।’ চিঠিতে আরও বলা হয়, শুধু তাই নয়, ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, গত ৮ ডিসেম্বর ম্যাচ আয়োজকদের কিছু উশৃংখল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন যা অত্যন্ত দু:খজনক। এমতাবস্থায় আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচ আয়োজন আপাতত স্থগিত রাখা ও ৯ ডিসেম্বর তারিখ বিকাল ৪টার মধ্যে ৫ ও ৮ ডিসেম্বরে আয়োজিত ম্যাচের টিকিট বিক্রি, স্পন্সরশিপ সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরনীসহ তদসংশ্লিষ্ট ৫০ ভাগ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: