[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

সাউথ এশিয়ান থ্রোবলে বাংলাদেশ রানার্সআপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ২২:০৬ পিএম

দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত মেয়েদের বিভাগের ফাইনালে বাংলাদেশ ১-২ সেটে স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্সআপ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাসাইনদা চৌধুরী, পূজা দাস ও দীপা মন্ডল।

অন্যদিকে পুরুষ বিভাগের স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ ২-০ সেটে ভুটানকে হারিয়ে তৃতীয় হয়েছে। খুব শিগগিরই দেশে ফিরবে বাংলাদেশ পুরুষ ও নারী থ্রোবল দল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাসেল ও রাহিদুল ইসলাম অপু। ভারত থেকে এই তথ্য জানান বিএম শহিদুজ্জামান ও ঝর্না আক্তার।



ঝাড়খণ্ডে যাওয়া পুরুষ দলের খেলোয়াড়রা হলেন- মিজানুর রহমান, রাইসুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আদদিন ইসলাম, বিএম শহিদুজ্জামান, তানভীর রিয়াদ ভূঁইয়া, তাশরিক হাসান, রিয়াদুল ইসলাম, কাইয়ুম ভূঁইয়া, বিপ্লব হোসেন, ফারুক হোসেন, ফখরুল ইসলাম, আবু জাহিদ হেলাল, রাসেল।

দলের মেয়েরা হলেন- পুজা দাস, ঝর্ণা আক্তার, উর্মি আক্তার রুমা, দুলালী হালদার, সোহালী আক্তার, দীপা মন্ডল, আফরোজা আক্তার, নুরিয়া আফরিন মনি, তমা, মারসাইন্দা চৌধুরী, শিরিনা খাতুন, ইতি ইসলাম, নাজমা আক্তার, ইতি আক্তার রিয়া।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর