[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় স্কোয়াশে চাঁদনী-শাহাদাত চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

তুরাগ একটিভ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত পুরুষ ও নারী বিভাগে শিরোপা জিতে নিয়েছেন যথাক্রমে সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাত হোসেন ও একই সংস্থার চাঁদনী সরকার।


তুরাগ একটিভ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত পুরুষ ও নারী বিভাগে শিরোপা জিতে নিয়েছেন যথাক্রমে সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাত হোসেন ও একই সংস্থার চাঁদনী সরকার। আজ বৃহস্পতিবার বিকলে জাঁক-জমকপূর্ন অনুষ্ঠানে মাধ্যমে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৫-এর তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা ও ক্লাবের ১৮০ জম ছেলে-মেয়েদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন।


ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রাশেদ চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহাবুব উল আলম। তাছাড়া উর্মী গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমানসহ কর্মকর্তাবৃন্দ, ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ)-সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়ার নির্বাহী পরিচালক মেজর মোহাসিন করিম (অব:) ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুলসংখ্যক খেলোয়াড় ও সাংবাদিক উপস্থিত ছিলেন।


জাতীয় স্কোয়াশের চূড়ান্ত ফলাফল

*মেয়েদের শাখায়:
# অনুর্ধ্ব- ১৩ গ্রুপ:
@ চ্যাম্পিয়ান: আরিকা সুলতানা, বিএএফ শাহীন স্কুল।
@ রানারআপ: ইয়ারা সুলতানা, ভাষানটেক স্কুল।
@ তৃতীয়: ইস্পিতা, ভাষানটেক স্কুল

# অনুর্ধ্ব- ১৫ গ্রুপ:
@ চ্যাম্পিয়ন: মায়ানুর, কালশী ইসলামীয়া স্কুল।
@ রানারআপ: পূজা রানি, কালা চাঁদপুর স্কুল।
@ তৃতীয়: উম্মে অপসরা, গোল্ডেন বাংলা স্কুল।

# উন্মুক্ত মহিলা গ্রুপ:
@ চ্যাম্পিয়ন: চাঁদনী সরকার, সেনাবাহিনী।
@ রানারআপ: নাবিলা তাসনিম উর্মি, নির্ঝর পাবলিক স্কুল।
@ তৃতীয়: মিশকাত জান্নাত মেঘনা, ভাষানটেক স্কুল এন্ড কলেজ।
@ চতুর্থ: রিয়াজুল জান্নাত উর্দু, আই ইউ বি।
@ পঞ্চম: নার্গিস আক্তার মাসুমা, সেনাবাহিনী।

*ছেলেদের শাখায়:
# অনুর্ধ্ব- ১৩ গ্রুপ:
@ চ্যাম্পিয়ান: মো: শাহরিয়ার নাফিজ, বিকেএসপি।
@ রানারআপ: মো: মাহাবুব করিম, ঠাকুরগাঁও শাপলা প্রাথমিক বিদ্যায়।
@ তৃতীয়: ইসমাম, ভাষানটেক স্কুল।

# অনুর্ধ্ব- ১৫ গ্রুপ:
@ চ্যাম্পিয়ান: মো: মেহেদী হাসান, বিকেএসপি।
@ রানারআপ: মিফতাহুল আরাফ, বিকেএসপি।
@ হাবিব করিম, ঠাকুরগাঁও জামুরিপাড়া মাধ্যমিক বিদ্যালয়।

# মেম্বার গ্রুপ: ক্লাব মেম্বর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য।
@ চ্যাম্পিয়ান: চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালী।
@ রানারআপ: ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মো: রায়হান।
@ তৃতীয়: লে, কর্নেল সামস, সেনাবাহিনী।

# পুরুষ উন্মুক্ত গ্রুপ:
@ চ্যাম্পিয়ান: সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন।
@ রানারআপ: উত্তরা ক্লাবের মো: সুমন।
@ তৃতীয়: সৈনিক আপন, সেনাবাহিনী।
@ চতুর্থ: সাইমুন, বিকেএসপি।
@পঞ্চম: সেনাবাহিনীর সৈনিক আজিজুল হক।
@ ষষ্ট: সেনাবাহিনীর সার্জেন রনি দেব নাথ।
@ সপ্তম: ল্যা: কর্পোরাল মাসুম আহম্মদ।
@ অস্টম: বিকেএসপির আমিনুল ইসলাম আসিক।

#বিশেষ পুরস্কার:
@ ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদ

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর