বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতায় সেরা যারা
বুধবার (২৪ ডিসেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘এ্যাকোয়া পেইন্টস-এলিট স্টিল বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা’ শেষ হয়েছে। বিভিন্ন জেলা ও ক্লাবের ১৫০ খেলোয়াড় এই আসরে অংশ নেন।
সব বিজয়ী খেলোয়াড়দের পুরস্কৃত এবং ওয়াল্ড স্কোয়াশ ফেডারেশন লেভেল-১ কোচিং কোর্সে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। ট্রফির পাশাপাশি পুরুষ ও নারী উন্মুক্ত গ্রুপের খেলোয়াড়দের অর্থ পুরস্কার এবং বয়সভিত্তিক বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের গিফট ভাউচার দেওয়া হয়েছে।
গত ২১ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরোজ আহমদ এবং সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেছিলেন।
বুধবার ফেডারেশনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং এলিট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রামজুল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। আরো উপস্থিত ছিলেন এলিট গ্রুপের পরিচালক শায়ান সিরাজ, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক জি এম কামরুল ইসলাম, নাসিমুল গনিসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক মোহসিন করিম প্রমুখ।
চূড়ান্ত ফলাফল (নারীদের শাখায়) :
* অনূর্ধ্ব ১৫ গ্রুপ :
চ্যাম্পিয়ন : পূজা রানি, কালা চাঁদপুর স্কুল
রানারআপ : সাশমা বলী ইয়ারা, ভাষানটেক স্কুল
* উন্মুক্ত নারী গ্রুপ :
চ্যাম্পিয়ন : চাঁদনী সরকার, সেনাবাহিনী
রানারআপ : নাবিলা তাসনিম উর্মি, নির্ঝর পাবলিক স্কুল
তৃতীয় : মারজান মনিকা, আই ইউ বি
# ছেলেদের শাখা :
* অনূর্ধ্ব-১১ গ্রুপ :
চ্যাম্পিয়ন : মাহবুব করিম, শাপলা প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও
রানারআপ : নাইমুন করিম, হাজী মাহমুদ করিম প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও
* অনূর্ধ্ব-১৩ গ্রুপ :
চ্যাম্পিয়ন : শাহরিয়ার নাফিজ, বিকেএসপি
রানারআপ : মো: জিহাদ, গোল্ডেন বাংলা স্কুল, কালশী
* অনূর্ধ্ব-১৫ গ্রুপ :
চ্যাম্পিয়ন : মিফতাহুল আরাফ, বিকেএসপি
রানারআপ : আরাফাত হোসেন, ভাষানটেক স্কুল
#•মেম্বার গ্রুপ : ক্লাব মেম্বার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য
চ্যাম্পিয়ন : রাফি চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রানারআপ : সৈয়দ হাসান বিন ওয়ালিদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
* পুরুষ উন্মুক্ত গ্রুপ : এই গ্রুপে সেনাবাহিনী তাদের প্রাধান্য ধরে রেখেছে। পাশাপাশি বিকেএসপির ছেলেরাও ভালো করেছে।
চ্যাম্পিয়ন : সেনাবাহিনীর সার্জেন্ট রনি দেব নাথ
রানারআপ : সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন
তৃতীয় : কর্পোরাল মাসুম আহমদ
# বিশেষ পুরস্কার ও সম্মাননা :
* বিশেষ পুরস্কার : জিহাদ, ঢাকা স্কোয়াশ একাডেমি
* বিশেষ সম্মাননা : জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশের প্রথম নারী কোচ এবং চলতি লেভেল-১ কোচিং কোর্সের সহকারী কোচ ও সমন্বয়ক মারজান মনিকা
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: