স্কোয়াশে ৯ দেশের লড়াই শুরু
ঢাকা, ০৩ ডিসেম্বর, শনিবার: সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতা এবং স্কোয়াশ ফেডারেশন আয়োজনে বিশ্বের ৯ দেশের অংশগ্রহনে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতা। এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে জাপান, বেলজিয়াম, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন ও মীশর। ৯ দেশের বাছাই করা ২৪ খেলোয়াড় এই প্রতিযোগিতায় খেলছেন।
টুর্নামেন্টটি শুরু হয়েছে ২ জানুয়ারী। ০৬ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে। উপমহাদেশের অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতায় গতকাল আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং চীফ এবং স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আদেল আল-গালিব। এ ছাড়া ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ)-সহ নির্বাহী পর্ষদের সদস্য, উর্ধতন সামরিক কর্মকর্তা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়েই আমরা বাংলাদেশে স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করে সামনের দিকে নেয়ার কাজ করে যাচ্ছি। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামীতে স্কোয়াশ আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের জন্যে সন্মান নিয়ে আসবে।
ব্রিগ্রেডিয়ার জেনারেল কামরুল বলেন, নিজস্ব কোর্টবিহীন হাজার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যে খুবই সীমিত সম্পদ দ্বারা গত প্রায় পাঁচ বছর নিরবিচ্ছিন্ন ভাবে অক্লান্ত পরিশ্রম করে আমরা তিল তিল করে বিলুপ্ত প্রায় খেলাটির পূন:জন্ম ঘটিয়ে গৌরব আর সন্মানের যাত্রা শুরু করেছি। সংশ্লিষ্ট সবার সহযোগীতা এবং একটি স্থায়ী কমপ্লেক্স পেলে স্কোয়াশ খেলোয়াড়রা আন্তর্জাতিক মেডেল অর্জনসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও গৌরব অর্জন করবে ইন-শা-আল্লাহ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: