জাতীয় সাঁতারে প্রথমবার মেয়েদের ডাইভিং
এই প্রথমবার জাতীয় সাঁতারে সংযুক্ত হয়েছে মেয়েদের তিনটি ডাইভিং ইভেন্ট। এছাড়া ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের ইভেন্ট অনুযায়ী এই প্রথমবার পুরুষ বিভাগে ৮০০ মি. ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০মি. ফ্রি স্টাইল এবং ৪ গুনিতক ১০০ মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) এবং ৪ গুনিতক ১০০ মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) ইভেন্টগুলো জাতীয় সাঁতারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের বিভাগ, জেলা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ ৬৭ দলের প্রায় ছয়শ’ সাঁতারুর অংশগ্রহনে আজ থেকে শুরু হচ্ছে ম্যাক্স জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এর মধ্যে প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন নারী সাঁতারু রয়েছেন।
এই প্রথমবার জাতীয় সাঁতারে সংযুক্ত হয়েছে মেয়েদের তিনটি ডাইভিং ইভেন্ট। এছাড়া ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের ইভেন্ট অনুযায়ী এই প্রথমবার পুরুষ বিভাগে ৮০০ মি. ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০মি. ফ্রি স্টাইল এবং ৪ গুনিতক ১০০ মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) এবং ৪ গুনিতক ১০০ মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) ইভেন্টগুলো জাতীয় সাঁতারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
এবারের আসরে নতুন ইভেন্টগুলোসহ সাঁতারে (পুরুষ-২০টি, নারী-২০টি ও মিক্সড রিলে- ২টি) ৪২টি ও ডাইভিংয়ে (পুরুষ-৩টি, নারী-৩টি) ৬টি ইভেন্ট এবং ওয়াটার পোলোসহ ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্র“প দিচ্ছে ২৫ লাখ টাকা। বাকি অর্থ ফেডারেশনের তহবিল থেকে বহন করবে।
মাহবুবুর রহমান শাহীন জানান, ‘এবার বিজয়ীদের পদকের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। স্বর্ণজয়ীরা দুই হাজার, রুপাজয়ীরা এক হাজার এবং ব্রোঞ্জজয়ী সাঁতারু ৫০০ টাকা পাবে। এছাড়া প্রতিটি জাতীয় রেকর্ডধারী পাবে পাঁচ হাজার টাকা করে।’ আসন্ন এসএ গেমস সামনে রেখে প্রস্তুতি সম্পর্কে মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘মিশরীয় কোচের অধীনে আমাদের পুরোদমে অনুশীলন চলছে। সাঁতারুরা বলছে এই কোচের অধীনে প্রশিক্ষণ নিতে পেরে তারা অনেক উপকৃত হচ্ছে। এই কোচ দীর্ঘ সময় থাকলে সাঁতার তার হারানো গৌরব ফিরে যাবে। তার চুক্তির মেয়াদ জানুয়ারি পর্যন্ত, তবে সাঁতারের ভালোর জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো দরকার।’ জাতীয় সাঁতার এবারও হ্যান্ডটাইমিংয়ে হচ্ছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: