[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তারুণ্যের উৎসবে মেয়েদের সাঁতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

তারুণ্যের উৎসবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মেয়েদের সাঁতারে জোড়া স্বর্ণপদক জিতেছেন রুম্পা খাতুন।

 

শুক্রবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত আন্ত:জেলা বয়সভিত্তিক সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে দুটি স্বর্ণপদক জেতেন কুষ্টিয়ার এই সাঁতারু।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে কুষ্টিয়ার মেরিনা খাতুন ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে একই জেলার রিয়া আক্তার স্বর্ণপদক জেতেন। এছাড়া ৮-১০ বছর গ্রুপে ৫০ মিটার ফ্রিস্টাইলে কুষ্টিয়ার মেরিনা আক্তার, ১১-১২ বছর গ্রুপে ৫০ ম্টিার ফ্রিস্টাইলে কুষ্টিয়ার রিয়া আক্তার, ১৩-১৪ বছর গ্রুপে ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে একই জেলার রুমা খাতুন, ৮-১০ বছর গ্রুপে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বগুড়ার র্ইাসা খাতুন ও ১১-১২ বছর গ্রুপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে চাঁপাইনবাবগঞ্জের নুরাইয়া খাতুন স্বর্ণ জেতেন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁতার ফেডরেশনের সহসভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) আতিকুর রহমান, মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ডা. ইসমত আরা হায়দার ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর