[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চার বছর পর ফেডারেশন কাপ টিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা।

চার বছর পর টেবিলে গড়াতে যাচ্ছে ফেডারেশন কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা। সবশেষ ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল ফেডারেশন কাপ টিটির আসর।

এবারের আসরে পুরুষ্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র‌্যাংকিং পয়েন্টও থাকবে বলে জানান ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যাপ্টেন মাকসুদুর রহমান। তার কথা, ‘এবারের ফেডারেশন কাপ টেবিল টেনিসে আমরা প্রাইজমানির পাশাপাশি র‌্যাংকিংয়ের ব্যবস্থাও করছি।’ চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় চারটি ইভেন্টে খেলা হবে।

ইভেন্টগুলো হলে-: পুরুষ ও মহিলা একক এবং দলগত। একক ইভেন্টে জনপ্রতি পাঁচশ’ এবং দলগত ইভেন্টে দল প্রতি তিন হাজার টাকা করে ফি নির্ধারন করা হয়েছে। নিবন্ধনের শেষ সময় ২০ অক্টোবর। মূলত নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লীগের পূর্ব প্রস্তুতি হিসেবেই ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর