নারী এককে খই খই ও পুরুষ এককে মোহতাসিন চ্যাম্পিয়ন
ফেডারেশন কাপ টেবিল টেনিসের ছেলেদের এককে মোহতাসিন আহমেদ ও মেয়েদের এককে চ্যাম্পিয়ন খই খই মারমা।
সোমবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের এককের ফাইনালে মোহতাসিন আহমেদ সরাসরি ৩-০ সেটে আরেক সেরা খেলোয়াড় রামহিম লিয়ন বমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
অন্যদিকে মেয়েদের ফাইনালে সোনম সুলতানার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন খই খই মারমা। যদিও শেষ পর্যন্ত খই খই ৩-২ সেটে সোনম সুলতানাকে হারিয়ে শিরোপা জিতে নেন।

এদিকে পুরুষদের দলগতে সেনাবাহিনী ৩-০ সেটে আনসারকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আর মেয়েদের দলগতে আনসার ৩-২ সেটে সেনাবাহিনীর মেয়েদের হারিয়ে শিরোপা জিতে নেয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: