[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামিক সলেডারেটি গেমসে বাংলাদেশ পুরুষ টিটি দলের বিদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

২০২২ সালের তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দল কোয়ার্টার ফাইনাল খেললেও, এবার সৌদি আরব থেকে প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচে পরাজিত হয়ে খালি হাতেই ফিরছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডিটি গেমসে পুরুষদের দলগত খেলায় ডি গ্রুপ থেকে বাংলাদেশ গত ৮ নভেম্বর স্বাগতিক সৌদি আরবের বিরুদ্ধে ১-৮ গেমে এবং ৯ নভেম্বর তুরস্কের বিরুদ্ধে ১-৮ গেমে পরাজিত হয়েছে । বাংলাদেশ পুরুষ দলের সদস্যরা হলেন মুহতাসিন হৃদয়, রামহিম লিয়ন বম এবং জাভেদ আহমেদ।

আজ ১১ ই নভেম্বর অনুষ্ঠিত এককের খেলায় বাংলাদেশের জাবেদ ০-৪ সেটে ইরানের সৈয়দ মুহাম্মদের কাছে হেরে যান । মেয়েদের এককের খেলায় সোনাম সুলতানা সোমা ক্যামেরুনের লরেনজা এডেনের সঙ্গে ৪-৩ সেটে প্রথম রাউন্ডের খেলায় জিতে ১৬ তে ঢুকেছেন । খই খই সাই মারমার সঙ্গে বাহরাইনের কিন্ডা মোহাম্মদ এর খেলা রয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ।

এখানে উল্লেখ্য ২০২২ সালে, তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত, এর পূর্বের ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ পুরুষ দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল ও এমনকি মহিলা এককেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ।

এই একই খেলোয়াড়রা কিছুদিন পূর্বেই সেরা ফলাফল গুলো করে দিয়েছে, আর আজকে সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যার অভাবে এই লজ্জাজনক ফলাফলগুলো ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর