[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কি হচ্ছে এসব ইউএস ওপেনে!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

হেরে গিয়ে র‌্যাকেট ভাঙ্গতে দেখে গেছে রুশ তারকা দানিল মেদভেদেভকে। এবার ম্যাচের পর তর্কাতর্কিতে লিপ্ত হলেন ওস্টাপেঙ্কো ও টাউনসেন্ড। সব শিষ্টাচার যেন ভুলে যাচ্ছে ২০২৫ এর ইউএস ওপেন।


গত ২৫ আগষ্ট ইউএস ওপেনের কোর্টে নেমে প্রথম রাউন্ডেই বিদায় নেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। ম্যাচ হেরে কেঁদে ফেললেন তিনি। হারের পর আরও একবার বিতর্কের কেন্দ্রে দানিল মেদভেদেভ। রাগে র‌্যাকেট ভেঙ্গেছেন তিনি। এদিকে বুধবার রাতে আরেক খেলার পর ওস্টাপেঙ্কো ‘কোনও রুচি নেই’ এবং ‘কোনও শিক্ষা নেই’ বলে টাউনসেন্ডের দিকে কথা ছুড়ে দেন।
বনজির কাছে হেরে আবেগ ধরে রাখতে পারেননি মেদভেদেভ। র‌্যাকেট আছড়ে ভেঙে ফেলেন। তারপর চেয়ারে বসে মাথা নিচু করে কেঁদে ফেলেন ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন। নিজেদের ম্যাচে অবশ্য সহজ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ ও এরিনা সাবালেঙ্কা।

হারের পাশাপাশি ম্যাচে বিতর্কেও জড়ান মেদভেদেভ। প্রথম দুটো সেট হেরে গিয়েছিলেন তিনি। তৃতীয় সেটে ৫-৪ এগিয়ে থাকাকালীন সার্ভিস ছিল বনজির। সেই গেম জিতলে স্ট্রেট সেটে মেদভেদেভকে হারিয়ে দিতেন তিনি। বনজির প্রথম সার্ভিস নেটে লাগে। দ্বিতীয় সার্ভিস করার আগে দেখা যায়, কোর্টে থাকা এক ক্যামেরাম্যান কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তা দেখে চেয়ার আম্পায়ারের মনে হয়, খেলার ছন্দ নষ্ট হয়েছে। তাই তিনি বনজিকে আবার প্রথম সার্ভিস নিতে বলেন।

চেয়ার আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি মেদভেদেভ। তিনি তেড়ে যান চেয়ার আম্পায়ারের দিকে। প্রশ্ন করেন, কেন বনজিকে আবার প্রথম সার্ভিস নিতে বলা হল। মেদভেদেভ সমর্থন পান লুই আর্মস্ট্রং স্টেডিয়ামের দর্শকদের। টানা ৬ মিনিট ধরে তারা চেয়ার আম্পায়ারকে বিদ্রুপ করতে থাকেন। ততক্ষণ খেলা বন্ধ থাকে।
মেদভেদেভকে দেখা যায়, হাতের ইশারায় সমর্থকদের তাতাচ্ছেন। এই বিদ্রুপের ফলে হয়তো কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন বনজি। সেই পয়েন্ট খোয়ান তিনি। টাইব্রেকারে সেই সেটটাও হারেন। পরের সেট ৬-০ জেতেন মেদভেদেভ। দেখে মনে হচ্ছিল, তিনি হয়তো শেষ পর্যন্ত জিতবেন। কিন্তু পঞ্চম সেটে ৪-৫ পিছিয়ে থাকা অবস্থায় নিজের সার্ভিস ধরে রাখতে পারেননি রাশিয়ার টেনিস তারকা। তাকে হারিয়ে অঘটন ঘটান ফরাসি বনজি। হেরে গিয়ে রড লেভার অ্যারেনায় রুশ তারকা নিজের র‌্যাকেট তো ভেঙেছেনই, চুরমার করেছেন নেটে লাগানো ক্যামেরাও।


এদিকে টাউনসেন্ড দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৫ নম্বর বাছাই এবং ২০১৭ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কোকে ৭-৫, ৬-১ গেমে হারান। এর পর ম্যাচশেষে নেটে হাত মেলানোর সময় দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা শুরু হয়। যাবতীয় শিষ্টাচার ভুলে ম্যাচের পর কথা কাটাকাটিতে জড়ালেন দুই মহিলা খেলোয়ায় টেলর টাউনসেন্ড এবং জেলেনা ওস্টাপেঙ্কো। দু’জনকে নিয়েই তৈরি হয় বিতর্ক। টাউনসেন্ড দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৫ নম্বর বাছাই এবং ২০১৭ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কোকে ৭-৫, ৬-১ গেমে হারান। এর পর ম্যাচশেষে নেটে হাত মেলানোর সময় দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা শুরু হয়। ওস্টাপেঙ্কো বলেন, টাউনসেন্ডের ‘‘কোনও রুচি নেই’’ এবং ‘‘কোনও শিক্ষা নেই’’।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর