এটিপি মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ
প্যারিস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন সার্বিয়ান তারকা। টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের শেষ এটিপি মাস্টার্সে খেলবেন না জোকোভিচ।
প্যারিস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন সার্বিয়ান তারকা। টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের শেষ এটিপি মাস্টার্সে খেলবেন না জোকোভিচ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনায় ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এক্সে জোকোভিচ ঘোষণা দেন, ‘প্রিয় প্যারিস, দুর্ভাগ্যবশত আমি এই বছরের প্যারিস মাস্টার্সে প্রতিদ্বন্দ্বিতা করব না। এখানে অসাধারণ স্মৃতি এবং দুর্দান্ত সাফল্য রয়েছে, বিশেষ করে সাতবার শিরোপা জয় করতে পেরেছি। আশা করি পরের বছর সঙ্গে দেখা হবে।’
চলতি মৌসুমে খুব কম সংখ্যক টুর্নামেন্টে অংশ নিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ। চারটি গ্র্যান্ড স্লামের বাইরে তিনি মাত্র আটটি এটিপি ট্যুরে খেলেছেন। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন সব গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছান এই তারকা।
সবশেষ অফিশিয়াল টুর্নামেন্ট হিসেবে সাংহাই মাস্টার্স খেলেন জোকোভিচ। তবে সেখানে ভালো করতে পারেননি তিনি। বিদায় নেন সেমিফাইনাল থেকে। গত সপ্তাহে সৌদি আরবে সিক্স কিংস স্ল্যামে আমন্ত্রিত ছয়জন খেলোয়াড়ের একজন ছিলেন জোকোভিচ। তবে হেরে যান ইয়ানিক সিনারের কাছে। তারপর তৃতীয় স্থানের জন্য টেলর ফ্রিটজের বিপক্ষে নামেন। কিন্তু এক সেট খেলার পরই কোমরের অস্বস্তিতে খেলা ছেড়ে উঠে যান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: