[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রেকর্ড ক্লাব নিয়ে জাতীয় আরচারি বুধবার শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

সর্বাধিক ৭১টি ক্লাব ও সার্ভিসেস দলগুলো নিয়ে বুধবার টঙ্গীর আরচারি মাঠে শুরু হচ্ছে তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। চার দিনব্যাপী প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক আরচার পদকের জন্য লড়বেণ।

তারকা আরচার আবুল কাশেম মামুন এবং শ্যামলী রায় এক সময় পুলিশে খেলতেন। কিন্তু পুলিশের ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা আনসারে। সার্ভিসেস এই সংস্থার অন্য আরচাররাও খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা।

তাই সর্বাধিক ৭১টি ক্লাব ও সার্ভিসেস দলগুলো নিয়ে বুধবার টঙ্গীর আরচারি মাঠে শুরু হচ্ছে তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। চার দিনব্যাপী প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক আরচার পদকের জন্য লড়বেণ। রিকার্ভ ও কম্পাউন্ডের ১০টি ইভেন্টের ৩০টি করে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

ইভেন্টগুলো হলো- রিকার্ভ পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র এবং কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র। দুইশ’জন আরচারের আবাসন ব্যবস্থা রয়েছে। সার্ভিসেস দলের আরচাররা সংস্থা থেকে আসা যাওয়া করে খেলবেন। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ।

সভাপতি ড. মোখলেস উর রহমান বলেন, ‘এবার আমরা প্রাইজমানির ধারা চালু করেছি। তবে একক ইভেন্টে। স্বর্ণজয়ী ৫০ হাজার, রুপাজয়ী ২৫ এবং ব্রোঞ্জজয়ী ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে।’ দেশজুড়ে বিকেএসপির ছয়টি শাখায় অনেক আরচার রয়েছেন। যার কারণে তার দুটি দল নিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে। এছাড়া এবারের আসরে বেশ ক’টি নতুন ক্লাবও এসেছে বলে জানান তানভীর আহমেদ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর