[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান আরচারিকে কাতারের অনুদান, অফিস শান্তিনগরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০২ পিএম

চপলের হাতে অর্থ  তুলে দিচ্ছেন কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানি

এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি হয়েই চমক দেখালেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

তার সাংগঠনিক দক্ষতায় কাতার অলিম্পিক কমিটি প্রায় আড়াই কোটি টাকা (দুই লাখ সাত হাজার মার্কিন ডলার) অনুদান দিয়েছে এশিয়ান আরচারিকে। এদিকে সভাপতি নির্বাচিত হয়েই ঢাকার শান্তিনগরে এশিয়ান আরচারির অফিস হবে বলে জানিয়েছেন চপল।

অলিম্পিক গেমসে টানা দুইবার সরাসরি খেলেছে বাংলাদেশ। এমন সাফল্যের ছোঁয়া লেগেছে এশিয়ান আরচারির নির্বাচনেও। ঢাকায় অনুষ্ঠিত ওই নির্বাচনে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন কাজী রাজীব উদ্দিন আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নবনির্বাচিত সভাপতি উজবেকিস্তানের কংগ্রেসে এশিয়ান আরচারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এরপর আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানান। সম্প্রতি কাতার সফরে তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দিয়েছেন। যা এশিয়ান আরচ্যারির প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’

এদিকে এশিয়ান আরচারির সভাপতি ও সাধারণ সম্পাদক এতদিন ছিলেন কোরিয়ানদের অধীনে। কোরিয়াতে ছিল এশিয়ান আরচারির কার্যালয়। এবার কার্যালয় হবে ঢাকায়। চপলের কথায়, ‘আমি সভাপতি হওয়ায় ঢাকায় এবং সাধারন সম্পাদক কাতারের হওয়ায় দোহায় এশিয়ান আরচারির দুটি অফিস হবে। ঢাকায় শান্তিনগরে এশিয়ান আরচারির সভাপতির অফিস হবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর