[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ফুটবলের প্রতিশোধ আরচারিতে, ভিয়েতনামকে হারিয়ে এশিয়ান কাপ আরচারিতে স্বর্ণ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আগের দিন ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হেরে গেছে বাংলাদেশ। তবে ফুটবলে হারের প্রতিশোধ নিলেন আরচাররা।

থাইল্যান্ডের ব্যাংককে ওয়ার্ল্ড র‌্যাংকিং এশিয়া কাপ আরচারির পুরুষ কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে প্রথমবারের মতো কম্পাউন্ড বিভাগে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়ে এই স্বর্ণপদক জিতে নিয়েছেন লাল সবুজের আরচাররা। এ তথ্য জানিয়েছেন আরচারি ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ।

এর আগে বুধবার সেমিফাইনালে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল গতকাল ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারায়। এ জয়ে ফাইনালে ওঠার পাশাপাশি রৌপ্য পদক নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে লাল-সবুজ প্রতিনিধিরা। আজ সকালে সোনার লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যারা সেমিফাইনালে ভারতকে ২৩৪-২৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে ওঠেছিল।


২০২১ সালেও চীনের গুয়াংজুতে এশিয়া কাপ আরচারির লেগ ওয়ানে রৌপ্য পায় বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হয় তাদের।

 

বিস্তারিত আসছে...

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর