এটা দলগত প্রস্তুতির ফল- মার্টিন ফ্রেডরিখ
দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক আসর থেকে আরচারি স্বর্ণপদক আনতে শুরু করেছে আগে থেকেই। তবে সেটা ছিল রিকার্ভ ইভেন্টে। এবারই প্রথমবার কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণ এসেছে হিমু বাছাড়, ঐশ^র্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের হাত ধরে পুরুষ দলগতে। এই সাফল্যের পেছনে দলগত প্রস্তুতিকেই মানছেন বাংলাদেশের কোচ মার্টিন ফ্রেডরিখ।
ব্যাংকক থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভাল অনুশীলন হয়েছে। এক সঙ্গে ভাল ক্যাম্প করেছে ছেলেরা। আসলে এটা দলগত প্রস্তুতিরই ফল। সবাই দুর্দান্ত নিশানাভেদ করেছে। আমি খুবই খুশী স্বর্ণপদক জেতায়। প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিল। তবে দলগত বন্ডিং থাকায় স্বর্ণজেতা সম্ভভ হয়েছে। হিমু ও রাকিব অনেক ভাল করেছে।’
সামনেই এশিয়ান গেমস। ওই গেমসেও পদক জেতার প্রত্যয় কোচের কণ্ঠে, ‘এশিয়ান গেমসেও আশাকরি ছেলেরা পদক জিতে আনবে।’ নেওয়াজ আহমেদ রাকিব বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। পদক জয়ের পেছনে আমার দল বিজিবি এবং ফেডারেশনের অনেক অবদান রয়েছে। তারা আমাকে এই পর্যন্ত আসার জন্য অনুপ্রাণিত করেছে। সামনের দিনগুলোতে যেন আমরা এভাবেই সাফল্য কুড়িয়ে আনতে পারি সেই দোয়া করবেন সবাই। কোচেরা আমাদের পেছনে অনেক অবদান রেখেছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ।’ এশিয়া কাপ স্টেজ-১ এ আগেও খেলার অভিজ্ঞতা থাকলেও স্বর্ণপদক জয় এবারই প্রথম রাকিবের ক্যারিয়ারে।
পদকজয়ের আরেক সারথী ঐশ^র্য্য রহমানের কথা, ‘স্বর্ণপদক জয়ের পেছনে সবচেয়ে বড় বিষয় হল ভাল অনুশীলন হয়েছিল বিকেএসপিতে। পরবর্তীতে আরও ভাল করার আশাকরি।’
স্বর্ণজয়ী দলের আরেক তীরন্দাজ হিমু বাছাড় বলেন, ‘প্রথম স্বর্ণপদক অর্জন অনুভূতি অসাধরন। বিমান বাহিনী আমাকে প্রথম থেকেই সুযোগ সুবিধা দিয়েূছে। ফেডারেশনও দিয়েছে। বিদেশের মাটিতে আমাদের জন্য দেশের জাতীয় সংগীত বেজেছে। লাল সবুজের পতাকা উড়েছে। সেটা ভাল লেগেছে। শুরুর স্টার্টিং পয়েন্টই ছিল গুরুত্বপূর্ণ।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: