[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্ত:জেলা অ-১৬ বালিকা দাবায় ওয়ারিসা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:০৪ পিএম

আন্ত:জেলা অনূর্ধ্ব-১৬ বালিকা র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা মেট্রোপলিটনের ওয়ারিসা হায়দার। রানার্সআপ ভোলার জিন্নাত আক্তার শাহনাজ ও তৃতীয় হয়েছেন নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা নাফি।

শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম।

এ সময় দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজা উদ্দিন আহমেদ, রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার ও সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।


এর আগে সকাল দশটায় দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা ও জাতীয় মহিলা দাবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার, সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর