[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ভারতকে ডুবিয়ে ইংল্যান্ডের কড়া দাপট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

ইংল্যান্ডের টেস্ট দল সংকটে থাকলেও টি-টোয়েন্টিতে তাদের দুর্দান্ত অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ব্রিস্টলে ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৩৭ বল হাতে রেখে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় তুলে নেয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করায় ইংল্যান্ড ব্যাপক খুশি। একই সঙ্গে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের অমৃত স্বাদ পেল ইংলিশরা। শনিবার সাউদাম্পটনে শেষ ম্যাচেও ইংল্যান্ড জিততে পারলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টির এক নম্বর দল হবে।

ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুকের অপরাজিত ১৪৬ রানের জুটিতেই সহজ জয় পায় ইংল্যান্ড। নটিংহ্যামে ১২৫ রানের বড় জয়ের পর ব্রিস্টলেও ভারতকে একপ্রকার উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ১৫৮ রান স্কোরবোর্ডে জমা করে।

হ্যারি ব্রুকের নেতৃত্বে গত বছর থেকে এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। অভিজ্ঞ এই দলটি ভারতের বিপক্ষে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করে সিরিজ নিজেদের করে নিয়েছে। সিরিজজুড়ে ভারতের ব্যাটারদের শর্ট বল দিয়ে বিপাকে ফেলেছে ইংল্যান্ড। ব্রিস্টলেও একই কৌশল কাজে দেয়। বৈভব সূর্যবংশী দ্রুত দুটি বাউন্ডারি মারলেও ১৫ রান পার করতে পারেননি। ইশান কিশানও শর্ট বল খেলতে গিয়ে আউট হন।

অভিষেক শর্মা, শিভম দুবে, তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ভারতের হয়ে একমাত্র উজ্জ্বল ব্যাটার ছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি। সিরিজে তার দ্বিতীয় অর্ধশতক এটি। যেখানে ভারতের অন্য সব ব্যাটার মিলে করেছেন মাত্র একটি ফিফটি।

আইয়ার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। জফরা আর্চার ও আদিল রশিদের বিপক্ষে দারুণ সব শট খেলেন। বিশেষ করে রশিদের এক ওভারে ছয়, চার ও ছয় মেরে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। ৪টি চার ও ৫টি ছক্কায় দুর্দান্ত ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে পাননি কোনো সমর্থন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন শিভাম দুবে। এক অঙ্কের ঘর পেরিয়েছেন বৈভব সূর্যবংশী (১৫), অভিষেক শর্মা (১৬) ও তিলাক বার্মা (১১)। ইংল্যান্ডের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন আর্চার ও টং। ১টি করে উইকেট নেন জ্যাকস ও আলীল রশিদ।

লক্ষ্য তাড়ায় শুরুতে (৮) জস বাটলারকে হারালেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইংলিশদের। সল্ট ৪২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন। হ্যারি ব্রুক ৩৫ বলে ৭৯ রান করেন ৮ চার ও ৪ ছক্কায়। ভারতের হয়ে একমাত্র উইকেটটি নেন আর্শীদ্বী সিং।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর