[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার আবার বাংলাদেশের মুখোমুখি নেপাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বুধবার ফের বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নেপাল। আগের ম্যাচে হিমালয়কন্যারা হেরেছিল ৩-০ গোলে। এবার লাল সবুজের মেয়েদের লক্ষ্য তাদেরকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

 

 

দক্ষিন এশিয়ায় সাত দেশ হলেও সাফের এই বয়সভিত্তিক আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দেশ। পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ না খেলায় বাকি চার দেশ ডাবল লিগ ভিত্তিতে খেলছে এবারের আসরে। প্রত্যেক দেশ অন্যদের বিপক্ষে লড়বে দুবার করে। হিসাবে প্রথম লেগে তিনটি করে ম্যাচ খেলেছে চার দলই। তিন ম্যাচের সবকটি জিতে ণয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তারা ৭-০ গোলে নেপালকে, ২-০ গোলে বাংলাদেশকে এবং ৮-০ গোলে ভুানকে হারায়। ছয় পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে দুই ম্যাচে জেতা বাংলাদেশ। লাল সবুজের মেয়েরা ৩-১ গোলে ভুটানকে এবং ৩-০ গোলে নেপালকে হারালেও একমাত্র ম্যাচে হেরেছে ভারতের কাছে।


টুর্নামেন্টে শিরোপ জেতার লক্ষ্য নিয়ে এসেছে দুই দেশ ভারত ও বাংলাদেশ। সেভাবেই খেলে এগিয়ে যাচ্ছে ভারত। ইতোমধ্যে তারা নয় পয়েন্ট সংগ্রহ করেছে। তবে বাংলাদেশও চায় ফিরতি দেখায় ভারতকে হারিয়ে শিরোপা জিততে। তা অনেকটাই অসম্ভব বলেই মনে হচ্ছে। কারণ তখন দুই দেশের পয়েন্ট সমান হলেও গোল পার্থ্যক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে ভারতই। যদিও দ্বিতীয় লেগের সব ক’টি (তিনটি) ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া লাল সবুজের মেয়েদের লক্ষ্য বলে জানালেন সহকারী কোচ আবুল হোসাইন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় থিম্পু থেকে তিনি বলেন, ‘প্রথম লেগে আশানুরুপ খেলতে পারেনি মেয়েরা। আশাকরি দ্বিতীয় লেগের সবক’টি ম্যাচ জিতে শিরোপা অর্জনের দিকে এগিয়ে যাওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ এদিকে

 

আগের দিন আরেক সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, ‘প্রথম তিনটা ম্যাচ ভালভালে শেষ করেছি আমরা। ম্যাচ ভাই ম্যাচ শেষ করার চেষ্টা করব। কিছু ইনজুরি ছিল, সেটা রিকভার হয়েছে। আগের ম্যাচগুলেতে ছোটখাট যে ভুলগুলো ছিল, তা শুধরে নিয়েছে মেয়েরা। পরবর্তীতে যেন সেই ভুলগুলো আর না হয় সেদিকে চেষ্টা থাকবে অর্পিতাদের।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর