[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

জাতীয় দলের ক্যাম্পে কিংসের ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দু'টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচ উপলক্ষ্যে গত ১৩ আগস্ট থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। তবে প্রাক মৌসুম প্রস্তুতির জন্য জাতীয় দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকে খেলোয়াড় ছাড়েনি এত দিন। বাফুফে জাতীয় দল কমিটির সভার পর চিঠি দিলেও কিংস তাদের অবস্থানে অনড় ছিল।

 

অবশ্য নিজেদের সময়েই ফুটবলার ছাড়ল কিংস। কিংস তাদের দশ ফুটবলার না ছাড়ায় জাতীয় দলের ক্যাম্প বড় সংকটে ছিল। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলন পরিচালনার জন্য সাফ অ-১৭ স্কোয়াড থেকেও চার জন ফুটবলার ডেকেছেন। গত এক সপ্তাহ জুনিয়র ফুটবলার দিয়েই চলেছে জাতীয় দলের ক্যাম্প। কাল সন্ধ্যায় কিংসের ফুটবলাররা যোগ দেওয়ায় জুনিয়র ফুটবলাররা সকালে ক্যাম্প ছেড়েছেন। পরিপূর্ণতা পেল জাতীয় দলের ক্যাম্প।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কিংসের সোহেল রানা ইতোমধ্যে টিম হোটেলে উঠেছে। বাকিরা হোটেলে আসার পথে রয়েছেন। কিংসের খেলোয়াড়রা আসবে বলে জুনিয়র ফুটবলাররা সকালে ক্যাম্প ছেড়ে গেছে।’

এদিকে নেপাল ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরিকে চেয়েছিলেন কোচ। এই ম্যাচে তিনি আসবেন কিনা সেটা এখনো নিশ্চিত হতে পারেনি বাফুফে। এ প্রসঙ্গে আমের খানের কথা, ‘হামজার ব্যাপারে এখনো আলোচনা চলছে। তিনি আসলে সরাসরি নেপাল যাবেন এবং সেখান থেকেই আবার ইংল্যান্ড ফিরবেন।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর