[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

লিগস কাপ সিয়াটলের, হতাশ মেসিরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ পিএম

বল দখলের লড়াইয়ে ম্যাচের পুরোটাই ছিল মেসিদের পায়ে। কিন্তু গোলের খেলা ফুটবলে সেই গোলটাই পায়নি ইন্টার মিয়ামি। তাই লিগস কাপে মেসিদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুলেছে সিয়াটল সাউন্ডার্স। তারা জিতেছে ৩-০ গোলে।

 

লুমেন ফিল্ডের রেকর্ড দর্শকের সামনে ২৬ মিনিটে এগিয়ে যায় সিয়াটল। তাছাড়া গোল করেন ওসাজে ডি রোজারিও। তাছাড় সিয়াটলের শরীর নির্ভর রক্ষণের সামনে ইন্টারের প্রথমার্ধটা কেটেছে হতাশায়। বিশেষ করে ওবেড ভার্গাস ছিলেন মেসির জন্য কাঁটার মতো। তার পর দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন সিয়াটলের অ্যালেক্স রোলডান। ৮৯ মিনিটে পল রোথরক তৃতীয় গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় তাদের।


শেষ বাঁশির পর হতাশায় ফেটে পড়ে ইন্টার। সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে দ্রুত হস্তক্ষেপ করতে হয় ম্যাচ অফিশিয়ালদের।


দুই দলের বিনিয়োগের চিত্র তুলে ধরলেই বোঝা যায় কতটা পিছিয়ে সিয়াটল। বেতন ভাতার জন্য তাদের পেছনে বিনিয়োগ ১৬.৭ মিলিয়ন ডলার। যা মিয়ামির বিনিয়োগের ৪৬.৮ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম!

এটি ছিল সিয়াটলের প্রথম লিগস কাপ শিরোপা। যা জেতার মধ্য দিয়ে প্রথম মেজর লিগ সকার দল হিসেবে উত্তর আমেরিকার প্রতিটি ট্রফি জয়ের কীর্তি গড়েছে তারা। তাদের ঝুলিতে ইতোমধ্যেই রয়েছে দুটি এমএলএস কাপ, একটি এমএলএস সাপোর্টারস শিল্ড, চারটি ইউএস ওপেন কাপ এবং একটি কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপ।

সিয়াটল এবারের শিরোপা জিতেছে রেকর্ড ৬৯ হাজার ৩১৪জন দর্শকের সামনে। যা লিগস কাপে আগের ৫০ হাজার ৬৭৫ দর্শকের রেকর্ড ভেঙে দিয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর