[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচ কার্লোস ঢাকায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

আর্জেন্টিনার কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ এখন ঢাকায়। রোববার ঢাকায় এসে বসুন্ধরা কিংসের প্রধান কোচ হিসাবে যোগ দিয়েছেন তিনি। তাকে অভ্যর্থনা জানান বসুন্ধরা কিংসের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।

 


আর্জেন্টিনার রবার্তো কার্লোস মারিও গোমেজ এক সময় স্প্যানিশ ক্লাব মায়োর্কার হেড কোচ, ভ্যালেন্সিয়ার এসিস্ট্যান্ট কোচ এবং ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের এসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গোমেজের খেলোয়াড়ি ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। আর্জেন্টিনার ক্লাব টেম্পারলির হয়ে ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার পরে ফেরো কারিল ওয়েস্তের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে জিতেছেন লিগ শিরোপা। তবে কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ তার। ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি।


ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হলেও মায়োর্কার প্রধান ছিলেন গোমেজ। ইন্টারের সহকারী কোচ থাকার সময় কাজ করেছেন কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও এবং হার্নান ক্রেসপোদের সঙ্গে।

মালয়েশিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন ৬৮ বছর বয়সি মারিও গোমেজ। কোচিং ক্যারিয়ারে গোমেজ বড় সাফল্য পেয়েছেন জোহর দারুল তাজিমের ডাগআউটে। মালয়েশিয়ার ক্লাবটির হয়েছে ২০১৫ সালে এএফসি কাপ ছাড়াও জিতেছেন সুপার কাপ, লিগ কাপ সহ চ্যারিটি শিল্ডও।


গত বছর বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা এফসি'র দায়িত্বে ছিলেন তিনি।

এদিকে প্রথমবারের মতো কোনো আর্জেন্টাইন কোচ বসুন্ধরা কিংসের ডাগআউটে দাঁড়াচ্ছেন। এর আগে বাংলাদেশের ফুটবলে অভিষেকের পর থেকেই আধিপত্য দেখানো কিংসে খেলেছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। তাদের মধ্যে একজন হের্নান বারকোস। ২০২০ সালে এই আর্জেন্টাইন খেলেছিলেন বসুন্ধরার হয়ে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর