[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুকে দল ঘোষনা করে নেপাল গেল জাতীয় দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম

আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি। এমনকি যাওয়ার আগে জামাল ভূঁইয়াদের লক্ষ্য নিয়েও হয়নি সংবাদ সম্মেলন। বেলা দেড়টায় রওয়ানা হওয়ার কয়েকঘণ্টা আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে ২৩ সদস্যের দল ঘোষণা করেই শিষ্যদের নিয়ে কাঠমান্ডু গেলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

ঘোষিত দলে প্রবাসী হামজা চৌধুরী ও সমিত সোমের জায়গা হয়নি। তবে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে আছেন। সর্বশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানদেরও নেপাল ম্যাচে জায়গা হয়নি। তারা আছেন ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে।

তবে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকে এবার রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিজ এফসির ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। যিনি শুরু থেকে ক্লাবটিতে খেলছেন। মূলত আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনের চোটের কারণে আবদুল্লাহ চার দিন আগে জাতীয় দলে প্রথম বার ডাক পান।

বাংলাদেশের স্কোয়াডÑ গোলকিপার: সুজন হোসেন, মিতুল মারমা ও পাপ্পু হোসেন। ডিফেন্ডার: তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, মেহেদী হাসান ও আবদুল্লাহ ওমর। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, মোঃ সোহেল রানা ও সোহেল রানা। ফরোয়ার্ড: আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও শাহরিয়ার ইমন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর