[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

আগামীকাল মঙ্গলবারই দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

নেপালের উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় ফ্টুবল দলকে দেশে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালের উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় ফ্টুবল দলকে দেশে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারন সম্পাদক ইমরান হোসেন। তার কথা, ‘নেপালের উদ্ভুত পরিস্থিতিতে যেহেতু ম্যাচ বাতিল হয়েছে, তাই জাতীয় দলকে আমরা দ্রুতই দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি।

 

বিমানের সিট থাকা সাপেক্ষে দলের সবাইকে আমরা মঙ্গলবার ফিরিয়ে আনছি।’ স্বগতিকদের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে এসেছিল জাতীয় ফুটবল দল। শনিবার প্রথম ম্যাচে গোলশূণ্য ড্র করেন জামালরা। আজ দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার বিরোধী আন্দোলন ও সংঘর্ষে তা বাতিল হয়ে যায়। ফলে বুধবারের টিকিট করা থাকলেও তা একদিন এগিয়ে আনার চেষ্টা করছে বাফুফে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর