[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ফিফা র‌্যাংকিংয়ে ১৮৪ নম্বরেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

জুলাই-আগস্টে জাতীয় দলের ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল। কাঠমান্ডুর উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশকে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে।

নেপালের সঙ্গে ড্র করেও অবস্থার কোন উন্নতি হয়নি বাংলাদেশ ফুটবলের। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে। সেই র‌্যাংকিংয়ে জামাল-হামজাদের অবস্থান ১৮৪ তম। জুলাই মাসে প্রকাশিত র‌্যাংকিংয়েও বাংলাদেশ একই অবস্থানে ছিল।

জুলাই-আগস্টে জাতীয় দলের ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল। কাঠমান্ডুর উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশকে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে।

একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে বাংলাদেশ ও নেপাল দুদেশের অবস্থানই অপরিবর্তিত রয়েছে। নেপালের র‌্যাংকিং ১৭৬। অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোর পর ফিফা ২৩ অক্টোবর আবার র‌্যাংকিং প্রকাশ করবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর