[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ অ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ

এ-গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৪-০ গোলে হারিয়েছে লাল সবুজের কিশোররা।

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের এ-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রোববার কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৪-০ গোলে হারিয়েছে লাল সবুজের কিশোররা। বৃহস্পতিবার বি-গ্রুপের চ্যাম্পিয়ন ভারত বা পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৮ মিনিটে মোহাম্মদ আরিফ গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ৪৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলের ব্যবধান দ্বিগুন করেন রিফাত কাজী। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলকিপার। ফিরতি বলে গোল করে ব্যবধান ৩-০ করেন সেই রিফাত।

৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিকও পূর্ন করেন রিফাত। নাজমুলের হাওয়ায় ভাসানো লম্বা পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে বাংলাদেশকে চতুর্থ গোল উপহার দেন এই ফরোয়ার্ড। টুর্নামেন্টের এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের মোহাম্মদ ্আবদুল্লাহ ও মনসুর আহমেদ একটি করে হ্যাটট্রিক করেন। আজ বি-গ্রুপে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর