[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনে জয় পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

সোমবার শ্রীলঙ্কার একাডেমি দলকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।


চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের একাডেমি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়েছিল ৪-০ গোলে।

সোমবার শ্রীলঙ্কার একাডেমি দলকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজ দল। বাংলাদেশের একচেটিয়া আধিপত্যের ম্যাচে মেহেদী ও তাহসান দুটি করে গোল করেন। নাইম, রনি, হেদায়েত ও স্বপন একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ চীনের ইউহান দলের বিপক্ষে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর