গোল্ডেন বল জিতলেন ইয়ামাল, সেরা পাঁচেও নেই দেম্বেলে!
গত মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তবে তার আগেই লামিনে ইয়ামালের মুকুটে যোগ হলো আরেকটি পালক। বার্সেলোনার এই তরুণ তারকাকে 'গোল্ডেন বল' বিজয়ী ঘোষণা করেছে সিআইইএস ফুটবল অবজারভেটরি।
আজ (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসের থিয়েটার দু সাতলেতে অনুষ্ঠিত হবে ব্যালন ডি'অর–এর ৬৯তম আসরের অনুষ্ঠান। এবারের আসরে সেরা খেলোয়াড়ের লড়াইটা ফরাসি তারকা ওসমান দেম্বেলে এবং স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের মধ্যে হবে বলেই মতামত বেশিরভাগ ফুটবলবোদ্ধার। দেম্বেলে ফ্রান্সের জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন। অন্যদিকে লামিনে ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ডবলসের স্বাদ দিয়েছেন।
গত মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তবে তার আগেই লামিনে ইয়ামালের মুকুটে যোগ হলো আরেকটি পালক। বার্সেলোনার এই তরুণ তারকাকে 'গোল্ডেন বল' বিজয়ী ঘোষণা করেছে সিআইইএস ফুটবল অবজারভেটরি। রিয়াল মাদ্রিদের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে হয়েছেন রানার্স-আপ। তবে, বিস্ময়কর ব্যাপার হলো শীর্ষ পাঁচে জায়গা হয়নি পিএসজির ফরোয়ার্ড ওসমান দেম্বেলের, যদিও ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।
ইয়ামাল নিজেও মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অরের দৌড়ে আছেন, বার্সেলোনাকে ২০২৪-২৫ মৌসুমে তিনটি ঘরোয়া শিরোপা জিতিয়ে। যে তালিকায় আছে লা লিগাও। মাত্র ১৮ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন হিসেবে রেকর্ডের খাতা নতুনভাবে লিখে চলেছেন।
প্যারিসে ফ্রান্স ফুটবল আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হয়তো ইয়ামাল ব্যালন ডি’অর না-ও জিততে পারেন, তবে সিআইইএস ফুটবল অবজারভেটরি নিজেদের পক্ষ থেকে তাকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে সম্মান জানিয়েছে।
তাদের বিশ্লেষণে ইয়ামালকে গত ১২ মাসে বিশ্ব ফুটবলের সেরা পারফর্মার ধরা হয়েছে। খেলার ছয়টি ভিন্ন ভিন্ন দিক বিবেচনা করে রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের মান, প্রভাব এবং তারা অংশ নেওয়া ম্যাচগুলোর ফলাফলও বিবেচনায় নেওয়া হয়েছে।
রিয়াল মাদ্রিদের ‘গ্যালাক্টিকো’ এমবাপ্পে দ্বিতীয় স্থানে, তার পরেই আছেন বার্সার মিডফিল্ডার পেদ্রি। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফান ডাইক ও বায়ার্ন মিউনিখের প্লেমেকার মাইকেল ওলিসের জায়গা হয়েছে সেরা পাঁচে। দেম্বেলে আছে সপ্তম স্থানে।
বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া ও বায়ার্নের গোলমেশিন হ্যারি কেনের শীর্ষ দশে জায়গা হয়নি। তবে, ইন্টার মায়ামিতে খেলে যাওয়া লিওনেল মেসি এখনো টপ ১০০ তালিকায় জায়গা করে নিয়েছেন, সঙ্গে আছেন ৪০ বছর বয়সী এসি মিলানের মিডফিল্ডার লুকা মদ্রিচও। কিন্তু আল-নাসরের আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় জায়গা পাননি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: