[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৭ বছর পরে ফিফার টুর্নামেন্টে নামছে আফগান মহিলা রিফিউজিদের দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯ এএম

আফগানিস্তানের রিফিউজি মহিলাদের নিয়ে গড়া এই ফুটবল দল আসলে ফিফারই একটি উদ্যোগ। ক্রিকেটে আইসিসির মতোই আফগানিস্তানের মহিলা ফুটবলের উন্নতিতে এগিয়ে এসেছে ফিফা।

 
২০২১ সালটা ছিল আফগানিস্তানের ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে কালো অধ্যায়। ওই বছরেই তালিবান সরকার ক্ষমতায় এসে মেয়েদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে। নিজেদের কেরিয়ার বাঁচাতে অনেক মহিলা ক্রিকেটার আফগানিস্তান থেকে পালিয়ে যান। এ ক্ষেত্রে তাঁদের সাহায্য করে অস্ট্রেলিয়া সরকার।
 
সাবেক অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার মেল জোন্স একটি দল তৈরি করে আফগান ক্রিকেটারদের ও তাঁদের পরিবারকে অস্ট্রেলিয়ায় এনে ক্রিকেট খেলার ব্যবস্থা করে দেন। এই বিষয়ে টাস্কফোর্স গঠন করে সাহায্য করে আইসিসি। সেই ছবিটাই দেখা গেল ফুটবলের ক্ষেত্রেও। আফগানিস্তানের মহিলা রিফিউজি ফুটবলারদের নিয়ে গড়া দল এ বার অংশ নেবে ফিফার টুর্নামেন্টে। ২০১৮ সালের পরে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে নামবে তারা।
 
আফগানিস্তানের রিফিউজি মহিলাদের নিয়ে গড়া এই ফুটবল দল আসলে ফিফারই একটি উদ্যোগ। ক্রিকেটে আইসিসির মতোই আফগানিস্তানের মহিলা ফুটবলের উন্নতিতে এগিয়ে এসেছে ফিফা। এই নিয়ে একটি বিবৃতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘প্রত্যেক মহিলা যাতে ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারার সুযোগ পান, সেটা নিশ্চিত করা ফিফার অন্যতম বড় দায়িত্ব। ফুটবলের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
 
২৩ অক্টোবর থেকে শুরু হবে ফিফা ইউনাইটস উইমেন্স ফ্রেন্ডলি সিরিজ। দুবাইতে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আফগানিস্তান ছাড়াও চাঁদ, লিবিয়া এবং আরব আমিরতা অংশ নেবে ফিফার এই টুর্নামেন্টে। ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ। এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচে নামবে আফগান রিফিউজি মহিলা দল।
 
ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের নাম নথিভুক্ত করাই লক্ষ্য চাদ ও লিবিয়ার। এখনও পর্যন্ত ফিফার কোনও ম্যাচ খেলেনি তারা। তবে আরব আমিরাত আছে ১১৭ নম্বরে। ডাচ কোচ ভেরা পাউয়ের কোচিংয়ে নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করাই লক্ষ্য তাদের।
 
 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর