[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ফিফা বিশ্বকাপের বল ‘ট্রায়োন্ডা’ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের মাসকট উন্মোচনের পর সামনে আনা হলো আসরের অফিসিয়াল বল অ্যাডিডাস ‘ট্রায়োন্ডা’। মাসকটকে সাজানো হয়েছিল তিন দেশের সংস্কৃতি আর প্রতীককে সামনে রেখে। বলেও একই উদ্যোগ ফিফার।

ট্রায়োন্ডার নকশা অনুপ্রাণিত তিনটি আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে। ‘ট্রায়োন্ডা’ নামটির স্প্যানিশ অর্থ ‘তিন ঢেউ’। এর অনন্য ও অভিনব নকশায় ফুটে উঠেছে এক বিশেষ তাৎপর্য। বলটির উজ্জ্বল নকশায় লাল, সবুজ ও নীল রঙের সমন্বয়ে তৈরি। যা তিনটি আয়োজক দেশের প্রতি শ্রদ্ধা জানায়।

নতুন চার-প্যানেল কনস্ট্রাকশন এবং জ্যামিতিক ডিজাইন বলটির নামের ‘তিন ঢেউ’-এর প্রতিফলন। এই প্যানেলগুলোকে একত্রিত করলে বলটির কেন্দ্রে একটি ত্রিভুজ গঠিত হয়, যা তিনটি আয়োজক দেশের ঐতিহাসিক ঐক্যকে সম্মান জানাচ্ছে।

বলটিতে প্রতিটি আয়োজক দেশের প্রতীকও ফুটে উঠেছে-কানাডার জন্য মেপল লিফ, মেক্সিকোর জন্য ঈগল, এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি তারা। পাশাপাশি সোনালি অলংকরণ ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল উন্মোচন হয়েছে, এটা সত্যিই অসাধারণ! আমি আনন্দিত এবং গর্বিত ট্রায়োন্ডা উম্মোচন করতে পেরে।’

তিনি বলেন, ‘অ্যাডিডাস আরেকটি আইকনিক বিশ্বকাপ বল তৈরি করেছে, যার নকশায় ফুটে উঠেছে আগামী বছরের আয়োজক দেশগুলো- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য এবং উৎসাহ।’

ইনফান্তিনো বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সুন্দর বলটি জালে ঘুরে যাওয়ার মুহূর্ত দেখার জন্য। সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে!’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর