[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

গুরু গার্দিওলাকে হাল্যান্ডের উপহার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ ০৭:১০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে পেপ গার্দিওলাকে ম্যানচেস্টার সিটির হয়ে তার ২৫০তম জয় উপহার দিয়েছেন আর্লিং হাল্যান্ড। ব্রেন্টফোর্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়টা এসেছে তার করা একমাত্র গোলে।

গার্দিওলা একক ক্লাবের হয়ে এই মাইলফলকে পৌঁছানো ১৬তম কোচ। তবে তিনি মাইলফলকটি স্পর্শ করেছেন মাত্র ৩৪৯ ম্যাচে। অন্য যে কোনও কোচের চেয়ে অবশ্য সেটা দ্রুততম- করেছেন ৭৪ ম্যাচ আগেই।


গাভারদিওলের ভাসানো ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ব্রেন্টফোর্ড ডিফেন্ডার সেপ ফান ডেন বার্গকে পরাস্ত করেন হাল্যান্ড। এরপর ঠান্ডা মাথায় কাওইমহিন কেলেহারকে পরাস্ত করে জালে বল জড়ান নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

এই সপ্তাহে এটি হাল্যান্ডের তৃতীয় গোল, আর চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ১১ ম্যাচে এটি তার ১৮তম গোল।

শুরুতে এগিয়ে যাওয়ার পর বাকি ৮০ মিনিটেরও বেশি সময় ধরে সিটিকে এই সামান্য লিড ধরে রাখতে হয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা খোলামেলা হলেও ব্রেন্টফোর্ডকে খুব একটা সুযোগ দিতে দেয়নি সিটির রক্ষণভাগ।

এই জয়ে আন্তর্জাতিক বিরতির আগে পঞ্চম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচে দুশ্চিন্তার ঘটনাও আছে। ২১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার রদ্রিকে। গত মৌসুমে লিগামেন্ট ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর