[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এটা আমার জন্য চ্যালেঞ্জিং ম্যাচ- কাবরেরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

‘এই ম্যাচটটি বড়ই চ্যালেঞ্জিং। কেবল আগামীকাল (আজ) নয়, আগামী মাসজুড়ে আমাদের বড় ম্যাচ আছে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ। তবে আমাদের মনোভাব হলো ইতিহাস গড়া। আমরা জানি, আমাদের ক্ষমতা আছে, যদি আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারি।’


বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে অনেক ম্যাচেই ডাগআউট থেকে গুরু দায়িত্ব পালন করেছেন। কিন্তু এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচটিকেই বাংলাদেশের কোচিং ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বুধবার ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানালেন তিনি, ‘এই ম্যাচটটি বড়ই চ্যালেঞ্জিং। কেবল আগামীকাল (আজ) নয়, আগামী মাসজুড়ে আমাদের বড় ম্যাচ আছে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ। তবে আমাদের মনোভাব হলো ইতিহাস গড়া। আমরা জানি, আমাদের ক্ষমতা আছে, যদি আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারি।’

সরাসরি জয় নয়, ভাল খেলার আত্মবিশ্বাস রয়েছে বলেই জানালেন কোচ, ‘আমরা প্রায় ১০ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। এটা এক বিশাল চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি। কারণ আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আমরা পুরোপুরি প্রস্তুত। সবচেয়ে উত্তেজনার বিষয় হচ্ছে, পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ পাব।’


সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যে ভুলগুলো হয়েছে তা আর করতে চান না হাভিয়ের, ‘সিঙ্গাপুরের বিপক্ষে অনেক প্রত্যাশা ছিল আমাদের। পয়েন্ট না পাওয়াটা কষ্টের ছিল। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো, আগের ভুলগুলো আর না করা। কালকের (আজ) ম্যাচে সেটাই হবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ দলের ইনজুরি নিয়ে দু:খ প্রকাশ করে কোচ বলেন, ‘সুমন রেজা ইনজুরিতে পড়েছে, যা খুবই দু:খজনক। তপুও একটি জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিকেল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে।’

দীর্ঘদিন বাংলাদেশের কোচ হিসাবে থাকলেও এখনো কোন ট্রফি এনে দিতে পারেননি হাভিয়ের কাবরেরা। বিষয়টি পীড়া দেয় কোচকেও। তবে এই ম্যাচে জয়টাই বড় বার্তা হবে দলের জন্য। হাভিয়েরের কথা, ‘এটা শুধু আমার না, পুরো দলের পক্ষ থেকে একটা বড় বার্তা হবে। আমাদের মান আছে, মানসিকতা আছে, বিশ্বাস আছে। সিঙ্গাপুরের মত ঘটনার পরেও যদি জিতি, সেটা আমাদের মানসিকভাবে অনেক সাহায্য করবে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর